ছবি: সংগৃহীত
জাতীয়

পানির নিচে ১০ ট্রাক, উদ্ধার স্থগিত

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় উদ্ধার অভিযান স্বাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে এর আগে টানা সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চলে। এখনও পদ্মায় ১০টি ট্রাক ডুবে রয়েছে। এরমধ্যে পাঁচটি ট্রাক ফেরির ভেতরে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি আমানত শাহ ডুবির পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।

তিনি আরও বলেস, এখন পর্যন্ত ফেরির ভেতর থেকে ৪টি ট্রাক উদ্ধার হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ৫টি ট্রাক শনাক্ত করে রাখা হয়েছে। আরও ৫টি ট্রাক ফেরির ভেতরে রয়েছে। পুনরায় ট্রাকগুলো উদ্ধারে বৃহস্পতিবার (২৮ অক্টৈাবর) সকাল থেকে অভিযান শুরু করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা