জাতীয়

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি ছবি দিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টের জন্য অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’। গত ১০ জানুয়ারি নিজেদের ভেরিফাইড পেজে তারা ছবিটি পোস্ট করার পর বিতর্ক সৃষ্টি হয়। পরে অফিসিয়াল পেজ থেকে সেটি হাইড করা হয়।

আজ মঙ্গলবার সামাজিকমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়।

বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অ্যামনেস্টি তাদের ওই বিজ্ঞাপনটি সংশোধন করে নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা