ভুয়া সনদ নিয়ে কেউ ইতালিতে যাননি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
জাতীয়
করোনা পরিস্থিতি

ভুয়া সনদ নিয়ে কেউ ইতালিতে যাননি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের ভুয়া সনদ নিয়ে কোনো বাংলাদেশি ইতালি ভ্রমণ করেননি বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংকটকালে এক হাজার ৬০০ বাংলাদেশি নাগরিক ইতালি গেছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, অনেক বাংলাদেশি ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি যাননি।

কেননা করোনা সনদ নিয়ে ইতালি যেতে হবে, সে দেশের সরকার এমন কোনো শর্ত দেয়নি। তবে তারপরেও কিছু বাংলাদেশি নিজ থেকেই করোনা সনদ নিয়ে গেছেন, তারা ভেবেছিলেন যদি প্রয়োজন পড়ে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুর্ভাগ্যজনক হলো কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। সম্ভবত, তাদের থেকে কমিউনিটিতে সংক্রমণ হতে পারে।

ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে পাঁচ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে।

রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা