পেশাদার মনোভাব নিয়ে সিনহা হত্যার তদন্ত করছে র‌্যাব
জাতীয়

পেশাদার মনোভাব নিয়ে সিনহা হত্যার তদন্ত করছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

পেশাদার মনোভাব নিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর পুলিশ চেকপোস্ট পরিদর্শনে আসেন।

পরে তিনি ৩১ জুলাই রাতে সংঘটিত ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশ-পাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পেশাদারিত্বের সঙ্গে মেধা-যোগ্যতা দিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত কাজ করছে র‌্যাব। তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলছি না। আমরা এ ঘটনায় বিভিন্ন তথ্য পাচ্ছি এসব একটার সঙ্গে আরেকটার মিলাচ্ছি। তদন্ত চলছে, তদন্তের মাধ্যমে আমরা অচিরেই ফলাফল জানা যাবে।

র‌্যাবের ডিজি আরও বলেন, সিনহা হত্যাকাণ্ড নিয়ে দুই বাহিনীর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নেই। পারস্পরিক সমন্বয় রয়েছে।

এ সময় র‌্যাবেরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা