এনআইডির ডিজিসহ ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনাক্রান্ত 
জাতীয়

এনআইডির ডিজিসহ ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনাক্রান্ত 

সান নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের মোট ৭৯ কর্মকর্তা-কর্মচারী। আক্রান্তদের তালিকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামও রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট ৫৮ জন রাজস্ব খাতের। অবশিষ্ট ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। রাজস্ব খাতের ৫৮ জনের মধ্যে কর্মকর্তা ২৬ এবং কর্মচারী ৩২ জন। আউটসোর্সিং খাতের ২১ জনই কর্মচারী।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবশিষ্টরা নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কেউ মারা যাননি।

জানা যায়, পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এখনো করোনায় আক্রান্ত। একদিন আগে তার স্ত্রী ও এক মেয়ের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। সূত্র: জাগো নিউজ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা