বাণিজ্য উন্নয়নে খুব শিগগিরই দ্বিপাক্ষিক চুক্তি: রিভা গাঙ্গুলি
জাতীয়

বাণিজ্য উন্নয়নে খুব শিগগিরই দ্বিপাক্ষিক চুক্তি: রিভা গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের যোগাযোগ উন্নয়নে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে অচিরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে দু’দেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভার্চুয়াল সেমিনারে এ কথা জানান বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।

তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এবং যৌথ উদ্যোগের সুযোগগুলি অনুসন্ধানের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতিও আহ্বান জানান রিভা গাঙ্গুলি।

হাইকমিশনার রিভা সেমিনারে বলেন, ‘বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের দুর্দান্ত পর্যায় এবং রেল ও অভ্যন্তরীণ নৌপথে উভয় দেশ যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি একাধিক পদক্ষেপ নিয়েছে। যা বাণিজ্য ব্যয় কমাতে সাহায্য করবে।’

স্থিতিশীল অর্থনীতি ও শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘দুই দেশই বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি নতুন সুযোগগুলোও ব্যবহার করতে সক্ষম হবে।’

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে ট্রেন যোগাযোগ দু’দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর রেল যোগাযোগ দেশ দুটির মধ্যে যে নতুন সম্ভাবনা তৈরি করছে, তার সুবিধা নিতে পারেন ব্যবসায়ীরা। কেননা, রেলপথের মাধ্যমে কম খরচে এবং দ্রুত পণ্য পরিবহন করা যায়।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা