সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে ওঠার লক্ষ্য নিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

ভারত-যুক্তরাষ্ট্র অতীতে কখনো কোনো ম্যাচে মুখোমুখি হয়নি। আজ প্রথমবার দেখা হচ্ছে দুই দলের। শক্তিমত্তা, টিম ব্যালেন্স এবং অভিজ্ঞতার দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত।

আরও পড়ুন : টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের নাগরিক টিভি ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

যুক্তরাষ্ট্রের একাদশ : স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার ও আলী খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা