সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তান সিরিজ শেষ জয়ের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামার আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন : বিসিবির পদ ছাড়তে রাজি পাপন

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। জয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাবেন কোনো ওপেনার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচকরা।

শান্ত-লিটনের আগে দুটি চার দিনের ম্যাচ খেলতে আগে পাকিস্তানে পাড়ি জামিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন তরুণ এই ওপেনার। যার ফলে আগামী ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি।

তাই এই ব্যাটারের ইনজুরিতে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ দল। ‘এ’ দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবর-রিজওয়ানদের বিপক্ষে বড় কিছু করার আশা ছিল জয়ের। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে এই ডান হাতি ব্যাটারকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা