সংগৃহীত ছবি
খেলা

পদত্যাগ করলেন দুর্জয়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে অবশেষে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পেশাদার ক্রিকেট ছাড়ার পর দীর্ঘসময় নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।

আরও পড়ুন : পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের

প্রসঙ্গত, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা