সংগৃহীত ছবি
খেলা

আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন টানা ৪ বারের সভাপতি কাজী সালাউদ্দিন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

কাজী সালাউদ্দিন জানান, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’

আরও পড়ুন : রোনালদোর বিশ্বরেকর্ড

তিনি আরও বলেন, ‘কোনো চাপে নয়, কোনো কনফিউশন যাতে না হয় এজন্য (আগেভাগে) ঘোষণা।’

জানা গেছে, পারিবারিক চাপের কারণে আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। যদিও কয়েক দিন আগে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিলেন তিনি।

আরও পড়ুন : ভারত সিরিজে নেই পেসার শরিফুল

সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়। দাবির বিপরীতে বাফুফে সভাপতি বলেছিলেন, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা