সংগৃহীত ছবি
খেলা

বন্যায় রিয়ালের ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক : স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২ নভেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ভ্যালেন্সিয়ার মাঠের এই সপ্তাহের সবগুলো ম্যাচ স্থগিত করার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) অনুরোধ করেছিল লা লিগা। এরপর গতকাল বৃহস্পতিবার ম্যাচের ভ্যালেন্সিয়ার এই সপ্তাহের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে আরএফইএফ।

এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।

আরও পড়ুন : ফলোঅনে পড়লো বাংলাদেশ

প্রসঙ্গত, স্পেনে প্রবল বৃষ্টির কারণে দেখা দেয় আকস্মিক বন্যা। এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা