সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। এই ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনাল’-এ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে চোটে পাওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এছাড়াও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পেয়েছেন নাহিদ রানা।

আরও পড়ুন : সাফজয়ীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা