সংগৃহীত ছবি
খেলা

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।

আরও পড়ুন: বর্ষসেরার দৌড়ে ভিনি-রদ্রি

শুক্রবার (২৯ নভেম্বর) ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।

ম্যাচের শুরুর দিলেই দলকে এগিয়ে দেন রোনালদো। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আল নাসরের দর্শকদের। ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।

উল্লেখ্য, এর আগে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে ফেরার আর পথ ছিল না তাদের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা