ছবি: সংগৃহীত
খেলা

বৃষ্টির কারণে থেমে গেল নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামার কথা আজ। তবে বৃষ্টির কারণে খেলা একনো শুরু হয়নি।

রবিবার (২ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের সামনেই এবার প্রথম শিরোপা জয়ের সুযোগ এটি।

খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তবে ফাইনাল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে বৃষ্টি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ফাইনালের ভেন্যু নবি মুম্বাইয়ে এখনো অব্যাহত বৃষ্টি। যার কারণে টসও অনুষ্ঠিত হয়নি।

ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে আজ খেলা সম্পন্ন না হয়, তবে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে।

যদি বিকেল সাড়ে পাঁচটার আগে খেলা শুরু হয়, তবে ওভার কাটা যাবে না। তবে কমপক্ষে ২০ ওভারের ম্যাচ আয়োজনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা