ছবি: সংগৃহীত
খেলা

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তবে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির হাতে উঠল সেই কার্ডই—তবে শাস্তি হিসেবে নয়, বিশেষ এক সম্মাননা হিসেবে।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি শেষ হওয়ার পর পুরো মাঠের আলো তখন আর্জেন্টাইন মহাতারকা মেসিকে ঘিরে। শেষ বাঁশি বাজিয়ে তার দিকে এগিয়ে আসেন ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার।

রেফারির হাতে ছিল বিশেষ এক উপহার। ম্যাচে খেলোয়াড়দের সতর্ক বা বহিষ্কার করতে ব্যবহৃত লাল ও হলুদ কার্ডের একটি সেট মেসির হাতে তুলে দেন ভেখার।

অবশ্য এই কার্ডগুলোর সঙ্গে কোনো শাস্তির সম্পর্ক নেই। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে সম্মানসূচক উপহার হিসেবেই কার্ড দুটি তুলে দেন রেফারি। বিদায়ী ম্যাচের স্মৃতি হিসেবে সেগুলো নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু উপহারেই নয়, মাঠের পারফরম্যান্সেও বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন মেসি। বেনিনকে ৩-০ গোলে হারানো ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই ছিল তার সরাসরি অবদান। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।

ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসির নামের পাশে যোগ হলো ১ গোল ও ২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচে মাঠে নেমে নিজের শেষ আন্তর্জাতিক গোলটিও করে ফেললেন এই কিংবদন্তি।

আলবিসেলেস্তেদের হয়ে মেসির ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে। বিদায়ী ম্যাচের স্মৃতি আরও বিশেষ করে তুলতে শুধু লাল-হলুদ কার্ডই নয়, ম্যাচে ব্যবহৃত বলটিও তার হাতে তুলে দেওয়া হয়।

সব মিলিয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি হয়ে থাকল আবেগ, সম্মাননা ও দারুণ এক পারফরম্যান্সে মোড়ানো স্মরণীয় এক অধ্যায়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা