খেলা

হৃদরোগে আক্রান্ত কপিল দেব

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দক্ষিণ দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯৮৩ সালে কপিলের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটের বিশ^কাপ জিতেছিল।

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলা এক টুইট বার্তায় কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে লিখেন- ‘বিশাল হৃদয়ের মানুষ কপিল দেবের আশু রোগমুক্তি কামনা করছি। আপনার এখনো অনেক কিছু করার আছে অলরাউন্ডার।’

কপিল দেবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয়। ১৩১ টেস্টে তিনি ৪৩৪ উইকেট এবং ৫,২৪৮ রান করেছেন। ২২৫টি ওয়ানডে ম্যাচে তার উইকেট সংখ্যা ২৫৩ এবং রান করেছেন ৩৭৮৩। আশু রোগমুক্তি কামনা করে প্রার্থনা করছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা