খেলা

শেষ চারে দিল্লি, হেরেও প্লে অফে কোহলির ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক : আইপিএলে সরাসরি প্লে অফ নিশ্চিত করার ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও তরুণ শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালস। জিতলেই প্লে অফে। হারলে টিকে থাকতে হবে সমীকরণের মারপ্যাচে। এমন ম্যাচে ৬ উইকেটে জিতে প্লে অফে চলে গেছে দিল্লি। অবশ্য হেরেও কলকাতা নাইট রাইডার্সের চেয়ে রান রেটে বেশ এগিয়ে থাকায় তৃতীয় হয়ে শেষ চারে ঠাঁই নিয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

সোমবার আবুধাবিতে টস জিতে বিরাট কোহলিদের ব্যাট করতে আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক স্রেয়াশ। ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। দেবদুত পাড্ডিকালের হাফ সেঞ্চুরি, এবি ডি ভিলিয়ার্সের ৩৫ রান সত্বেও ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের লড়াকু পুঁজি গড়ে ব্যাঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হন দিল্লির ওপেনার পৃথ্বি শ। ৯ রান করে ৬ মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। পরে শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানের অববদ্য জুটি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। এ জুটি গিয়ে ভাঙে ১০৯ রানে। ধাওয়ানকে আউট করেন শাহবাজ আহমেদ। আউট হওয়ার আগে ৪১ বলে ৬ বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন ধাওয়ান।

ধাওয়ানের আউটের রাহানেকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। তবে আইয়ার বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১৭তম ওভারে শাহবাজের বলে ৮ রানে আউট হয়ে ফেরেন তিনি। এরপর রাহানের সঙ্গী হন রিষভ পন্থ। পরের ওভারেরই ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। আউট হওয়ার আগে ৪৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৬০ রান করেন রাহানে।

রাহানে যখন আউট হন তখন জয়ের জন্য ২ ওভারে ১৫ রানের প্রয়োজন দিল্লির। হাতে ৬ উইকেট। আর এই ১৪ রান হেসেখেলেই পূরণ করে নেন ঋষভ পন্থ ও মার্কুস স্টইনিস। পন্থ ৮ রানে ও স্টইনিস ১০ রানে অপরাজিত থেকে ২ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

ফলে ৬ উইকেটে কোহলির রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারায় দিল্লি ক্যাপিটালস।

লিগে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হওয়া নিশ্চিত হলো দিল্লি ক্যাপিটালসের। তৃতীয় দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হলো ব্যাঙ্গালুরুরও। তাদের রান রেট -০.১৭২। কেকেআরেরও পয়েন্ট ১৪। তবে তাদের রানরেট -০.২১৪। শেষ ম্যাচে কেকেআরের সমর্থকদের হায়দরাবাদের পরাজয় কামনা করা ছাড়া কোনো উপায় নেই। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১২। রান রেট ০.৫৫৫।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা