খেলা

ম্যাশ এর বিদায় বেলা কাঁদলো সিলেটের আকাশ 

ক্রীড়া প্রতিবেদক:

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস হেরে শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ। দলের রান যখন ৩৩.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮২। আর তখনই শুরু হয় বৃষ্টি। যেন ক্যাপ্টেন কুল ম্যাশ এর বিদায় বেলা কাঁদলো সিলেটের আকাশ। প্রায় দেড় ঘণ্টা চলেছে বৃষ্টির দাপট। মাঝে একবার থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হয়।

অধিনায়ক হিসেবে এটিই মাশরাফীর শেষ ম্যাচ। তাই এমন সময়ে তার বিদায় বেলায় প্রকৃতির এই বিরূপ অবস্থাও থামাতে পারেনি সিলেটের দর্শকদের। বৃষ্টির মাঝেই ছাদবিহীন গ্যালারীতে ঠাই দাঁড়িয়ে আছেন তারা।

টানা ৬ বছর বাংলাদেশ দলের হাল ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন মাশরাফি বিন মুর্তজা। কখনও জয়ের আনন্দে হেসেছেন, কখনও হারের যন্ত্রণায় চুপ থেকেছেন। কিন্তু ভেঙে পড়েননি কখনই। প্রতিটা ম্যাচেই তার কাছে নির্ভরতা খুঁজতো দলের প্রতিটা সদস্য।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজকের শেষ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে ক্যাপ্টেন কুলের। এদিন যেন বিদায় বেলা লিটন দাস তার অপরাজিত শতক উপহার দিলেন মাশরাফিকেই।

শেষ খবর হলো অবহাওয়ার উন্নতি হয়েছে অনেকটা। সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার পর সরিয়ে নেওয়া হয়েছে কভার। এখন চলছে মাঠ শুকানোর কাজ। সোয়া ৬টার দিকে মাঠ পরিদর্শনে করেন ম্যাচ অফিশিয়ালরা।

পরিদর্শন শেষে জানা গেল খেলার নির্ধারিত ওভার থেকে ৭ ওভার কমানো হয়েছে। ফলে প্রতিটি ইনিংস হবে ৪৩ ওভারের। ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ৬.৪৫ মিনিট।

বৃষ্টির আগে ম্যাচের পুরোটাই ছিল বাংলাদেশের দখলে। একটি উইকেটও হারায়নি স্বাগতিকরা। দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল গড়েছেন ওপেনিং জুটির রেকর্ড। লিটন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ১০২ রানে। এর মধ্যে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।আর তামিম অপরাজিত আছেন ৭৯ রানে।

এর আগে পঞ্চাশতম ওয়ানডে জয়ের হাতছানি অধিনায়ক মাশরাফি মুর্তজার সামনে। শেষবার নামলেন টস করতে। জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ বলে।

এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোটে ছিটকে গেছেন নাজমুল হোসেন। তাতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান খেলছেন সিরিজের শেষ ম্যাচে।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকতার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

দুর্দান্ত সব ক্রিকেটীয় শটের ফুলঝুরি ছুটিয়ে অর্ধশতক তুলে নেন দুইজনই। ৫৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান লিটন। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল।

উদ্বোধনী জুটিতে ১৮২ রান যোগ করা লিটন-তামিম ভেঙেছেন ২১ বছর আগে গড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ১৭০ রানের রেকর্ড। সে রেকর্ডটিও ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:
শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কুমুনুকামওয়ে, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, ওয়েসলি মাদেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুটুমবামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুতোমবোজি, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, কার্ল মুম্বা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা