খেলা

টেনিস সুন্দরি মারিয়া শারাপোভার বিয়ে

ক্রীড়া ডেস্ক : জীবনের চতুর্থ সঙ্গীর সাথে গাটছড়া বাঁধলেন শারাপোভা। ইতোমধ্যে ব্রিটেনের নাম করা ব্যবসায়ী গিলকস এর সাথে বাগদান সেরেছেন এই টেনিস সুন্দরি। গিলকস, অনলাইন নিলাম কোম্পানি প্যাডল ৮-এরও সহ-প্রতিষ্ঠাতা।

গিলকসই শারাপোভা প্রথম সঙ্গী নন। এর আগে টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার। লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও বাগদান হয়েছিল তার। পরে সে সম্পর্ক ভেঙে যায়।

গিলকসও এর আগে বিয়ে করেছিলেন ডিজাইনার মিশা নোনুকে। ১৩ বছর একসঙ্গে থাকার পর ছাড়াছাড়ি হয়ে যায় মিশা ও গিলকসের।

উইম্বলডন জয় দিয়ে যাত্রা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে যতটা আশা জাগিয়ে এসেছিলেন ততটা সাফল্য পাননি। মোট পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন এই সুন্দরী।

এখন নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগার পোভা বেশ জনপ্রিয় করে তুলেছেন এই টেনিস তারকা। দীর্ঘ ১০ মাস টেনিসের বাইরে থাকা এই সুন্দরীর নতুন সম্পর্কের ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলো।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা