খেলা

ইউনাইটেডের গোল উৎসব লিডসের জালে

স্পোর্টস ডেস্ক : লিডস ইউনাইটেডকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইডেড। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে উঠে এলো রেড ডেভিলসরা। রোববার (২০ ডিসেম্বর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যেই দুই গোল দিয়ে বসে ম্যানইউ। দুটি গোলই আসে স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সৌজন্যে।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেস ও ভিক্টর লিন্ডেলফ আরও দুই গোল যোগ করলে ম্যাচ থেকে তখনই ছিটকে যায় লিডস। তবে বিরতির ঠিক আগে লিয়াম কুপারের গোলে ব্যবধান কমায় মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধেও ম্যানইউর গোল উৎসব চলতেই থাকে। ৬৬তম মিনিটে ড্যানিয়েল জেমস ও ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেস।

খেলার শেষদিকে লিডসের স্টুয়ার্ট ডালাসের গোলে ব্যবধান আরেকটু কমায় লিডস। কিন্তু ততক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গেছে।শেষে লিডসের ওপর চাপ বাড়াতে ডনি ফন ডে বিক এবং এদিনসন কাভানিকে নামার ম্যানইউ কোচ ওলে গানার সোলশার। কিন্তু গোলের ব্যবধান একই থেকে যায়।

এই জয় ইউনাইটেডকে পয়েন্ট তালিকার তিনে তুলে এনেছে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ৫ পয়েন্টের। অন্যদিকে বিয়েলসার দল নিচের সারিতেই (১৪তম স্থানে) পড়ে রইলো।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা