খেলা

করোনামুক্ত জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যে কারণে কাতারের দোহায় একটি হোটেলে আইসোলোশনে ছিলেন এতদিন। আশার কথা, এই মিডফিল্ডার এখন করোনাভাইরাস মুক্ত।

শনিবার করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছেন জামাল। এখন শিগগিরই তার বাংলাদেশে ফেরার কথা। এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে খেলার পরই করোনা ধরা পড়ে জামালের। এখন করোনা মুক্ত হয়ে মাঠে ফেরার অপেক্ষায় এই তারকা মিডফিল্ডার। আগামী এপ্রিল পর্যন্ত জামালের খেলার কথা ভারতের আই-লিগে। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামার কথা তার।

জামাল নিজেও সেখানে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন। আগেই বলেছিলেন, কলকাতা মোহামেডান তাকে চায়। তাই যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে কলকাতা যেতে মুখিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা