খেলা

টাইগারের সঙ্গে আরেক টাইগারের লড়াই

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে প্রতিপক্ষকে কুপোকাত করতে মুখিয়ে থাকেন তামিম ইকবাল। প্রতিপক্ষের বোলাররাও জানেন, ৩১ বছর বয়সী ব্যাটসম্যান ২২ গজে কতোটা কৌশলী সৈনিক। তবে এবার তামিম মাঠে নয়, লড়াইয়ে নামলেন বাঘের সঙ্গে। এক টাইগারের সঙ্গে যেন আরেক টাইগারের লড়াই! আশ্চর্য হলেও সত্যি, রশি হাতে বাঘের সঙ্গে শক্তি পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার।

অবশ্য কাঠ ও কাচের বেষ্টনিতে বন্দী বাঘ একা লড়লেও তামিমরা ছিলেন দু’জন। এক পাশে রশি হাতে তামিম ও তার আরেক সঙ্গী। অন্য পাশে রশি মুখে বাঘ। শক্তি পরীক্ষায় একবার বাঘ এগিয়ে যায় তো আরেকবার তামিমরা। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এমনই এক ভিডিও পোস্ট করেছেন তামিম। আর ক্যাপশনে লিখেছেন, ‘যথেষ্ট শক্তিশালী নই।

বাঘের সঙ্গে রশি যুদ্ধের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেও বেশিক্ষণ সময় লাগেনি। প্রিয় তারকার অনেক ফলোয়ার এই ভিডিওর নিচে তাদের মন্তব্য জানিয়েছেন। একজন লিখেছেন, ‘টাইগার+টাইগার। ’ আরেকজনের মন্তব্য, ‘জঙ্গলের বাঘ বনাম মাঠের বাঘ। ’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা