খেলা

টাইগারদের ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করার পর হাসান মাহমুদ যে টেস্ট দলেও জায়গা পাবেন, সেটা ছিল অনুমিত। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। হাসান মাহমুদকে দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে টেস্ট স্কোয়াডে। হাতের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও সাকিব জায়গা পেয়েছেন লাল বলের ক্রিকেটে। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে এই দলে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা