খেলা

সাইফের কোচ হলেন দ্রাগো মামিচ

স্পোর্টস ডেস্ক:

ফেডারেশন কাপে ভরাডুবির পরই কোচিং স্টাফে পরিবর্তন এনেছে সাইফ স্পোর্টিং ক্লাব। মালদ্বীপের কোচ মোহাম্মদ নিজামকে বিদায় করে তার জায়গায় নতুন কোচ নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

৬৫ বছর বয়সী ক্রোয়াট কোচ দ্রাগো মামিচকে এবার দলের দায়িত্ব দিয়েছে ক্লাবটি। এর আগে দুই দফায় আবাহনী লিমিটের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালে দুই দফায় আবাহনীর কোচ হিসেবে লিগ জিতিয়েছিলেন।

সোমবার রূপায়ন টাওয়ারে সাইফ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান নাসিরুদ্দিন চৌধুরি এ ঘোষণা দেন। দ্রাগো মামিচের সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুকে।

সাইফের হয়ে মাত্র দুই মাস কাজ করার সুযোগ পেয়েছিলেন নিজাম। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পুলিশ এফসির কাছে ৩-১ গোলে হারের দায়ে মূলত সরে দাঁড়াতে হয়েছে তাকে।

সবশেষ থাইল্যান্ডের ক্লাব চাইনাত হর্নবিলের হয়ে কাজ করেন এ কোচ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা