খেলা

করোনায় রিয়াল-বার্সার লস ৩৩০ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে জুন-জুলাইয়ের প্রীতি টুর্নামেন্টের সব পরিকল্পনা ভেস্তে গেছে রিয়াল-বার্সার। এর ফলে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ দেখার সুযোগ মিলছে না লাস ভেগাসবাসীর। আর এই প্রীতি টুর্নামেন্ট না হওয়ায় ৩৩০ কোটি টাকা থেকে বঞ্চিত হলো স্প্যানিশ এই দুই জায়ান্ট।

এই টুর্নামেন্টের আয়োজক রিলেভেন্ট স্পোর্টসের প্রধান নির্বাহী ড্যানি সিলম্যান জানিয়েছেন, ‘কোভিড-১৯ এ ভুক্তভোগীদের জন্য সহমর্মিতা। এ সময়ে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং আমাদের খেলার সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য অগ্রাধিকার পাচ্ছে। সামাজিক দূরত্ব এবং অবরুদ্ধ থাকার সময় কবে শেষ হবে সেটা আগে থেকে বলার উপায় নেই। ইউরোপের ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ কী হবে এবং চ্যাউয়েফার দুটি টুর্নামেন্ট আগস্টে হওয়ার সম্ভাবনা থাকায় এ গ্রীষ্মের চ্যাম্পিয়নস কাপ হওয়া সম্ভব নয়। আমরা ২০২১ সালে বিশ্বের সেরা সব দল ও ম্যাচগুলো যুক্তরাষ্ট্র ও এশিয়ায় আবারও আয়োজনের আশা করি।’

করোনার কারণে দর্শকদের মন খারাপ হতেই পারে। তবে দুই ক্লাবের পরিচালকদের মন আরও বেশি খারাপ হবে। কারণ, আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে অংশ নেওয়ার জন্য দুই ক্লাবই প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরো বা ১৬৬ কোটি টাকা পেত। দুই ক্লাব মিলে যা ৩৩০ কোটি টাকা। রিয়াল-বার্সার বিশাল বাজেট সামলানোর ভালো এক উপায় এই প্রীতি টুর্নামেন্ট। কিন্তু এবার সে অর্থের সংকুলানের অন্য পথ খুঁজে নিতে হবে।

উল্লেখ্য, প্রতি বছর মৌসুম শুরু হওয়ার আগে স্পেন, জার্মানি, ইতালি ও ইংল্যান্ডের বড় সব ক্লাব হাজির হতো উত্তর আমেরিকা ও এশিয়ায়। দুটি ভিন্ন ভাগে অনুষ্ঠিত প্রীতি টুর্নামেন্টে নিজেদের পরখ করে দেখতেন সব খেলোয়াড়। কোচেরাও মৌসুমের আগে নিজের সব অস্ত্র বাজিয়ে দেখার সুযোগ পেতেন। এবারও মৌসুম শেষ হওয়ার পর এমন কিছু আয়োজনের চিন্তা ছিল। আর এর মাঝে সবচেয়ে আকর্ষণ ছিল লাস ভেগাসের ম্যাচটি। নিজেদের নতুন স্টেডিয়ামটি যে ‘এল ক্লাসিকো’ দিয়ে উদ্বোধনের পরিকল্পনা ছিল শহরটিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা