খেলা

২৯ আগস্ট হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের প্রায় সকল খেলাধুলাই স্থগিত। এই সংকটময় অবস্থা বিশ্ব কবে কাটিয়ে উঠবে তা জানা নেই কারও। তবে এই পরিস্তিতিতেও ফুটবল মাঠে ফেরানোর জন্য আপাতত একটি নির্দিষ্ট তারিখ বিবেচনা করছে বেশ ক'টি দেশ।

ঠিক তেমনি করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও ভাবছে উয়েফা। তারা জানায়, ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এ বছরের ২৯ আগস্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এই বিষয় নিয়ে আগামী ২৩ এপ্রিল ভিডিও কনফারেন্সে আলোচনায় বসবে ইউরোপীয়ান ফুটবলের গভর্নিং বডি। সেই দিনই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের চূড়ান্ত দিন নির্ধারণ করা হবে। করোনার পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে তা পর্যবেক্ষণ করে সময় বাড়ানো হতে পারে বলেও জানা গেছে।

উয়েফার অনুমোদন পেলে ২৯ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এমনকি উয়েফার অনুমোদন পেলে পোল্যান্ডের গাদানস্কে আগামী ২৬ আগস্ট হতে পারে ইউরোপা লিগের ফাইনাল।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা