খেলা

চেন্নাইয়ের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক: চলতি আইপিএলের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে অপরাজিত ছিল দলটি। অবশেষে পেল হারের স্বাদ। ৬৯ রানের বড় ব্যবধানের ধোনির চেন্নাইয়ের কাছে হেরেছে তারা।

রবিবারের আগে নিজেদের চার ম্যাচে টানা জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল বেঙ্গালুরু। কিন্তু এদিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের বিপক্ষে ১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২/৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু।

৬৯ রানের বড় জয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে গেল চেন্নাই। দলের জয়ে ২৮ বলে সর্বোচ্চ ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন রবিন্দ্র জাদেজা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা