খেলা

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার লক্ষ্য টাইগারদের।

তবে সে লক্ষ্যে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে।

ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

এ নিয়ে অষ্টম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের সাত টেস্টে টস জিতেছেন চারবার, হেরেছেন তিনবার। জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। এবার চতুর্থবারের মতো টস হারলেন মুমিনুল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা