খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: বাঘাইছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুনামেন্ট ২০২১ এর উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিধি মোঃ আলী হোসেন। শুক্রবার (২৮ মে) বিকালে বাঘাইছড়ি সদর উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উদ্ধোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ধোধনী ফুটবল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমুার দাশ ও ৮ ইউপির চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার উদ্বোধক ও প্রধান অতিথি বলেন,সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পড়ালেখার পাশাপাশি বিনোদনের প্রয়োজন রয়েছে। খেলাধুলা করলে মন ও শরীর ভাল থাকে। তাই আশা করি সবাই ধর্য্যসহকারে টুনামেন্ট শেষ করার আহবান জানান।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন হতে ৯টি দল এ খেলায় তালিকাভুক্ত হয়ে অংশ গ্রহণ করেন। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহণ করেন খেদারমারা ইউপি দল বনাম বাঘাইছড়ি ইউপি দল। নিয়ম অনুযায়ী বেধে দেওয়া সময়ে খেলায় দু’দলের মধ্যে কেউ কাউকে গোল দিতে না পেরে ট্রাইবেকারে বাঘাইছড়ি ইউপি দল ৪-৩ গোলে বিজয়ী হয়ে খেদারমারা ইউপি দলকে পরাজিত করে।

টুনামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন হিল স্পোর্টস এসোসিয়েশন, বাঘাইছড়ি এবং খেলা পরিচালনায় ছিলেন প্রধান রেফারি প্রাণেশ চাকমা ও সহকারি রেফারি জ্যোতি চাকমা মোঃ লিটন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

এনসিপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার কাজী সালমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিত...

প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন হ্যারি কেইন

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের...

অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদে...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা