খেলা

বেতন বাড়ছে খেলোয়াড়দের

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল- গত ১৫ জুন বোর্ড সভা শেষে ঘোষণা হবে কেন্দ্রীয় চুক্তি। জানা যাবে কারা চুক্তিতে থাকছেন, কারা থাকছেন না। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসে মোটামুটি কিছু জানার ব্যাপার ছিল তো আমরা ওটা জেনেছি। আমরা দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। সেটা আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’

সঙ্গে আরও যোগ করেন আকরাম, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা