খেলা

পেরুর কাছে কলম্বিয়ার হার

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া। এতে ব্রাজিলকে টপকে শীর্ষে ওঠার সুযোগটি কাজে লাগাতে পারেনি কলম্বিয়া।

খেলার শুরুতেই ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া।

পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা। এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু।

হেরে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই থাকতে হচ্ছে কলম্বিয়ানদের। অথচ ম্যাচটি জিতলে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে (৬) টপকে তারাই বসতো শীর্ষে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা