খেলা

গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: চেক রিপাবলিককে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (২২ জুন) রাতে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ১-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল।

বাছাইপর্বে দুই বছর আগে এই মাঠেই চেক রিপাবলিককে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিতে হ্যাটট্রিক করেছিলেন রাহিম স্টার্লিং। এবারও জয়ের নায়ক তিনিই। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ইংলিশদের পয়েন্ট ৭। একই সময়ে শুরু অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া।

শীর্ষে থেকে শেষ রাউন্ডে খেলতে নামা চেক রিপাবলিক চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে খেলবে পরের রাউন্ডে। তাদের পয়েন্টও ক্রোয়েশিয়ার সমান ৪। মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানে এই দুই দল সমতায় থাকায় বেশি গোল করার সুবাদে দ্বিতীয় ক্রোয়াটরা। ১ পয়েন্ট নিয়ে ছিটকে গেল স্কটল্যান্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা