খেলা

শেষ দিনও বৃষ্টির বাগড়া

ক্রীড়া ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর পুরোপুরি বৃষ্টিময় হয়ে রইলো। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। শনিবার (২৬ জুন) টুর্নামেন্টের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মোহামেডান।

খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি। যা চলছে এখনও। ফলে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে মোহামেডান।

প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের ক্ষেত্রে মোহামেডান-দোলেশ্বর ম্যাচের কোনো প্রভাব নেই। অর্থাৎ এ ম্যাচ পুরোটা বৃষ্টিতে ভেসে গেলেও, সমস্যা হবে না শিরোপার ক্ষেত্রে। কেননা দুই দলের কারোরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাকি নেই।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা