খেলা

রাসেল ফিরছেন উইন্ডিজে

স্পোর্টস ডেস্ক : আন্দ্রে রাসেল ফিরছেন উইন্ডিজ দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই স্কোয়াডে রাখা হয়েছে রাসেলকে।

দুই দলের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ হবে গ্রানাডায়। প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবীয়রা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ২৬ জুন।

২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইন্ডিজ স্কোয়াডের নিয়মিত মুখ ছিলেন রাসেল। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত বছর মার্চে ফের দলে ফেরেন এই অলরাউন্ডার। এরপর প্রায় এক বছর তাকে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়েন ব্রাভো, ফিদেল অ্যাডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা