খেলা

কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরবেন মেসিরা

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই কোয়ার্টার ফাইনাল পর্বে আগামী ৩ জুলাই মাঠে নামবে মেসিরা। তার আগেই তারা দেশে ফিরবে বলে জানা গেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্টিনার খেলোয়াড়রা এজেইজায় ফিরবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।

খবরে বলা হয়েছে, কোপার জন্য আর্জেন্টিনা দল নিজেদের দেশেই প্রস্তুত করেছিল নিজেদের। এদিকে ব্রাজিলে করোনার প্রভাব দিন দিন খারাপ হচ্ছে। ফলে সব মিলিয়ে গ্রুপে লিগের ম্যাচ খেলেই নিজেদের দেশে ফিরতে চাইছে আর্জেন্টিনা।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বে ৩ জুলাই মাঠে নামার কথা মেসিদের। তার আগেই দেশে ফিরছে আর্জেন্টিনা দল। এমন খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস।

৩ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ততদিন নিজেদের দেশের মাটিতেই অনুশীলন করতে চান লিওনেল মেসিরা।

মঙ্গলবার (২৯ জুন) সকালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু শেষ আট নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা