খেলা

অমিতের মরদেহ আসছে

স্পোর্টস ডেস্ক : দেশে আসছে বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিতের মরদেহ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার (৪ জুলাই) দুপুর নাগাদ দিল্লি থেকে কলকাতা হয়ে অমিতের মরদেহ নিয়ে বেনাপোল সীমান্তে আসেন অমিতের বাবা ও দুই সঙ্গী।

ভোর থেকে বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও বাফুফের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ। তারা দুজন দুপুর দেড়টা নাগাদ গ্রহণ করেন অমিতের মরদেহ।

তারপর কিছু আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে অমিতের মরদেহ নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা।

কিডনি প্রতিস্থাপন করতে ভারতে গিয়েছিলেন অমিত। সেখানে সফলভাবে অস্ত্রোপচারের খবরও এসেছিল। কিন্তু পরবর্তী জটিলতায় বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা