খেলা

সেরা গোলরক্ষক মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক : সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়েনো মার্তিনেজ। পুরো আসরজুড়ে দুর্দান্ত গোলকিপিংয়ের ফল পেলেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক।। আসরের সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন তিনি।

আর্জেন্টিনাকে সেমি থেকে ফাইনালে তিনিই এনেছেন। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কলম্বিয়ার ৩টি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। এতেই আসরের মহানায়ক বনে যান তিনি। আর ফাইনালে ব্রাজিলতো একটি গোলও দিতে পারেনি।

নিজেদের শেষ ২৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬১ বার বল জড়িয়েছে ব্রাজিল। এর মধ্যে কোপা আমেরিকায় ফাইনালের আগপর্যন্ত ৬ ম্যাচে ১২ গোল তাদের। অর্থাৎ প্রতি ম্যাচে দুইয়ের বেশি গোল করেছে তিতের শিষ্যরা।

আর সেই ব্রাজিলই একটি গোলও দিতে পারল না ফাইনালে। প্রতি ম্যাচে দুই বা ততোধিক গোল করা ব্রাজিল দলের ফাইনালে গোলশূন্য থাকার অন্যতম কারণ এমিলিয়েনো মার্তিনেজ। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোয় অবদান রেখেছেন তিনি।

ফাইনালে গোলপোস্ট বরাবর ১৩টি শট নিয়েছে ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। দুটি শটই ঠেকিয়ে দিয়েছেন মার্তিনেজ। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। সেই শট ঠেকান মার্তিনেজ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা