খেলা

হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২০ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় টিম টাইগার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হবে টাইগারদের। এই ১০ পয়েন্ট পেলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এখানেই শেষ নয়, আরও দুটি অর্জনের হাতছানি টাইগারদের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয় আর ষষ্ঠ হোয়াইটওয়াশ। দল যে ফর্মে আছে তাতে সবই পেয়ে যেতে পারে। জিম্বাবুয়ে-বাংলাদেশ এ পর্যন্ত ৭৭ ম্যাচ খেলেছে। বাংলাদেশের জয় ৪৯টি আর হার ২৮টি। এখন লড়াইটা একেবারে একপেশে। বাংলাদেশ জিতেছে সবশেষ ১৮ ম্যাচে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা