খেলা

মুখোমুখি মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে এবার জাপানে টোকিওতে বিশ্বর ক্রীড়াঙ্গন এখন বুদ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে। পর্দা নামবে অলিম্পিকের এবারের আসরের আগামী ৮ আগস্ট। এর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম।

তবে এর আগে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা জমজমাট একটি ম্যাচ। অলিম্পিকের সমাপনী দিনেই (৮ আগস্ট) হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা ও জুভেন্টাস।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প নতুন করে খোলা হবে এই ম্যাচের মধ্য দিয়েই। যেখানে থাকবে ধারণক্ষমতার ২০ শতাংশ দর্শক। দুই ক্লাবেরই নারী দলও একের অপরের বিপক্ষে খেলবে একটি ম্যাচ।

তবে এ ম্যাচটির আগে একটা সংশয় অবশ্য রয়ে গেছে। বার্সেলোনার জাদুকর লিওনেল মেসি ও জুভেন্টাসের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যই মূলত ম্যাচটিকে ঘিরে জন্ম নিয়েছে বাড়তি উত্তেজনা।

কিন্তু এই ম্যাচে মেসির খেলা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কেননা স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে মেসির। যা এখনও নবায়ন করেননি তিনি।

অবশ্য বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, খুব শিগগিরই ছুটি কাটিয়ে স্পেনে ফিরে নতুন চুক্তিতে সাক্ষর করবেন মেসি। আর তা হলেই মৌসুম শুরুর আগে দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা