খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইসিসি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থমন্ত্রী রোববার (২৫ জুলাই) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর ক্রান্তিকালে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা