খেলা
শেখ কামালের জন্মদিন

বিসিবিতে মিলাদ ও বিশেষ দোয়া

ক্রীড়া প্রতিবেদক : আজ ৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ জামালের ৭২তম জন্মবার্ষিকী। ক্রীড়া সংগঠক হিসেবে বেশ সুখ্যাতি কুড়িয়েছেন তিনি। তার নিবেদনের প্রতি শ্রদ্ধা রেখে দেশজুড়ে ক্রীড়া সংগঠনগুলো পালন করছে নানা আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করে।

চলমাম করোনার কারণে আয়োজন খুব বড় করেনি বিসিবি। মিলাদ ও দোয়া মাহফিলে কয়েকজন বোর্ড কর্তা উপস্থিত ছিলেন। শেখ কামাল ক্রীড়া পদক গ্রহণ করতে জাতীয় ক্রীড়া পরিষদে থাকায় উপস্থিত ছিলেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ক্ষণজন্মা এই সংগঠক মাত্র ২৬ বছর বয়সে দারুণ সব কীর্তি রেখে গেছেন। নিজে খেলোয়াড় ছিলেন। খেলেছেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল ও ভলিবল। খেলোয়াড় থাকা অবস্থায় দৃষ্টি দিয়েছেন দেশের খেলাধুলার মান উন্নয়নে।

১৯৭২ সালে তার হাত ধরেই আবাহনী ক্রীড়া চক্র সৃষ্টি হয়। তবে শেখ কামাল কোনও পদে ছিলেন না। বাইরে থেকে কাজ করতে পছন্দ করতেন। মৃত্যুর আগে ১৯৭৫ সালে সবার অনুরোধে হয়েছিলেন ক্লাব সভাপতি। নিজের ক্যারিয়ারে খেলাধুলার জন্য যা করে গেছেন, তা আজও আদর্শ-অনুকরণীয়। শুধু আবাহনী নয়, অন্য ক্লাবের দিকেও ছিল তার দৃষ্টি। অন্য ক্লাবগুলোও যেন ভালো করে, সেদিকেও অনেক জোর দিয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা