খেলা

বার্সার নতুন অধিনায়ক বুসকেটস

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড এতদিন ছিলো মেসির বাহুতে। মেসি চলে যাওয়ায় নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কদের নাম ঘোষণা করেছে ক্লাবটি।

মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে দেওয়া হয়েছে নতুন অধিনায়কের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন জেরার্ড পিকে, সার্জিও রবার্তো এবং জর্দি আলবা।

মেসির সঙ্গে বার্সেলোনার লিডারশিপ গ্রুপে ছিলো সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। এবার মেসির বিদায়ে এ তালিকায় যুক্ত হলেন জর্দি আলবা। চলতি বছরের ইউরোতে স্পেনের অধিনাকত্বও করেছেন তিনি।

রোববার (৮ আগস্ট) জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির মধ্য দিয়ে বার্সেলোনায় বুসকেটসের অধিনায়কত্ব অধ্যায় শুরু হয়ে গেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা