খেলা

বিসিবির এইচপি দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ১৯ আগস্ট থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের ট্রেনিং ক্যাম্প। সেখানে 'এ' দলের বিপক্ষে তিনটি ওয়ানডে আর দুটি চারদিনের ম্যাচ খেলবে খেলবে তারা।

বায়োবাবলে যে ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, আকবর আলি, রাকিবুল হাসানরা।

ডাক পেয়েছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলামের মতো তরুণ প্রতিভারা।

এছাড়া নতুনদের মধ্যে কপাল খুলেছে ইমরানউজ্জামান আর মুনিম শাহরিয়ারের। দুজনই প্রিমিয়ার লিগে ভালো খেলার ফল পেলেন। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড

ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।

উইকেটরক্ষক : ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি।

স্পিনার : মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন।

পেসার : শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা