খেলা

বিপাকে হ্যারি কেন!

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার সিটির যাত্রায় ভেস্তে গেছে। কিন্তু কোনোভাবেই টটেনহ্যামে থাকতে রাজি নন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন। ইতোমধ্যে ক্লাবের দেওয়া নতুন চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও তখন ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা চলছিল হ্যারির। তাই টটেনহ্যামের প্রস্তাবে সেভাবে গুরুত্ব দেননি। এ নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

ম্যানচেস্টার সিটিতে খেলা ফুটবালরদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান বেলজিয়ান মিডিও কেভিন ডি ব্রুইন। প্রতি সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার ইউরো। এরপরই আছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ডেভিড দি গিয়া। তার আর্থিক চুক্তির পরিমাণ প্রতি সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার ইউরো।

হ্যারি কেন টটেনহ্যামের কাছে দাবি করেছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় আর্থিক চুক্তি। তার দাবি প্রতি সপ্তাহে ৪ লাখ ইউরো। কিন্তু এতো পরিমাণ টাকা দিতে রাজি ছিল না ক্লাব। তাই নতুন ক্লাবের খোঁজে বের হয়ে পরেছিলেন হ্যারি কেন। ফিরিয়ে দিয়েছিলেন ৩ লাখ ৩০ হাজার ইউরোর প্রস্তাব। এখন হ্যারি বিপাকে। নতুন ক্লাবও পেলেন না, আর বর্তমান ক্লাবের নতুন প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা