খেলা

পাতানো ম্যাচের শাস্তি চ্যালেঞ্জ করে আপিল করবে আরামবাগ

নিজস্ব প্রতিবেদক: আরামবাগ ক্রীড়া সংঘ দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ক্লাব। বিশেষ করে ঘরোয়া ফুটবলে তাদের দীর্ঘ দিনের ইতিহাস।

সাম্প্রতিক সময়ে অবশ্য প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) উঠা-নামার মধ্যে ব্যস্ত থাকলেও আজ এক কলঙ্কের সাক্ষী হলো ক্লাবটি। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্লাবকে এক ধাপ অবনমন এর পাশাপাশি কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

ক্লাবটির বর্তমান সাধারণ ইয়াকুব আলী বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের ব্যাপারে বলেন, ‘আমরা অবশ্যই আপিল করব। আশা করি বাফুফে আমাদের আপিল বিবেচনা করবে।’

বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করার সুযোগ রয়েছে। আপীল কমিটি ভুক্তভোগীর আবেদন এবং ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।

আরামবাগ ক্লাবে এবার চলতি মৌসুমের শুরুতে পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন নতুন কর্মকর্তারা। তারা পৃষ্ঠপোষকতার পাশাপাশি দলীয় ব্যবস্থাপনাও করেছেন। তাদের মাধ্যমেই আরামবাগে ফিক্সিংয়ের সম্পৃক্ততা। গণমাধ্যমের রিপোর্ট ও বাফুফের তদন্তের শুরুতেই আরামবাগের প্রকৃত সংগঠকরা ফিরে আসেন এবং পৃষ্ঠপোষকদের ক্লাব থেকে বাদ দেন।

বাফুফের দেয়া শাস্তিতে বেশির ভাগই আগে ক্লাবের সঙ্গে জড়িত থাকাদের এবং তাদের মাধ্যমে আসা বিদেশি কোচিং স্টাফ ও ফুটবলাররা।

বাফুফের শাস্তি নিয়ে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘স্পট ফিক্সিং করেছে ব্যক্তি। ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে বা হোক। ব্যক্তির জন্য প্রতিষ্ঠানকে সেভাবে দোষী সাব্যস্ত করা ঠিক হয় না।’

আরামবাগ ক্লাবকে বাফুফে স্পট ফিক্সিং ও ম্যাচ ম্যানুপুলশেনের জন্য সিনিয়র ডিভিশনে নামিয়েছে। দুই বছর এই পর্যায়ে খেলতে হবে তাদের। বাফুফের এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্যই আরামবাগ ক্রীড়া সংঘ আবেদন করবে।

ক্লাবের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর এজাজ ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে। তিনি ক্লাবের শাস্তি প্রসঙ্গে বলেন, ‘আমি ঢাকার বাইরে রয়েছি। ঢাকায় ফিরে ক্লাবে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় ঠিক করব।’

আরামবাগ ক্লাব দেশের প্রথম ক্লাব যারা বিদেশ থেকে নিয়ে এসেছে ট্রফি। ১৯৮১ সালে নেপালের আনফা কাপে আরামবাগ রানার্স আপ হয়েছিল। সেটিই ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো ক্লাবের প্রথম কোনো ট্রফি।

সাম্প্রতিক সময়ে স্বাধীনতা কাপে আরামবাগ কোচ মারুফুল হকের অধীনে স্বাধীনতা কাপ ট্রফি জিতেছিল শুধু দেশীয় ফুটবলার দিয়ে। আরামবাগ থেকে দেশের অনেক ফুটবলার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। জাতীয় দলেও আরামবাগের সরবারহ ছিল অনেক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা