খেলা

টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ১০ ম্যাচের সবগুলো হেরেছিল বাংলাদেশ।

বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সহজেই ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে ৩০ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ জয়ে সিরিজে শুভ সূচনা করেছে।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে। আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে।'


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা