খেলা

দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফার্স্ট বোলার ইয়ান বিশপ। ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। সাবেক এ ফার্স্ট বোলার ক্রিকবাজের ‘ভয়েস অব ক্রিকেট’ নামের এক অনুষ্ঠানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন।

তার এই সেরা একাদশে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে অলরাউন্ডার হিসেবে তালিকায় ঠাঁই দিয়েছেন বিশপ।

একাদশে ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারকে। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। দক্ষিণ আফ্রিকান এবিডি ভিলিয়ার্স একাদশে থাকলেও উইকেটরক্ষক হিসেবেও বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার এ সাবেক অধিনায়ক।

তবে বিশপের সেরা একাদশে জায়গা দেননি নিজ দেশের কোনো ক্রিকেটারের। এমনকি নেই পাকিস্তানের কোনো ক্রিকেটারও।

বিশপের দশক সেরা একাদশ:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, রস টেইলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ লতিফ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাউকেই ছাড়া হবে না

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তফিজুর রহমান বলেছেন, শিল্প...

জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচার...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

২০২৬ সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা