বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে বহিষ্কার, নতুন কোচ ব্রুজন
খেলা

জেমি ডে বহিষ্কার, নতুন কোচ ব্রুজন

ক্রীড়া প্রতিবেদক: খারাপ পারফরম্যান্সের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে'কে বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেইসঙ্গে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ন্যাশনাল টিমস কমিটির সভায় নেয়া হয় এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার বাফুফে নির্বাহী কমিটির সভায় কর্মকর্তারা বর্তমান কোচিং স্টাফ বিশেষ করে জেমি ডে'র ওপর অসন্তোষ প্রকাশ করেন। সভায় সিংহভাগ কর্মকর্তারা জেমি ডে'র পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন।

এসময় সভাপতি কাজী সালাউদ্দিন জেমি ডে ও জাতীয় দলের বিষয়টি বিশেষভাবে দেখবেন বলে সবাইকে আশ্বস্ত করেন বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় নেয়া হয় এই সিদ্ধান্ত।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা