খেলা

বার্সা নিয়ে মাথাব্যথা নেই সিমিওনের

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার দুর্দশার কথা এখন পুরো বিশ্বের আলোচনায়। হারতে হারতে একেবারে খাদের কিনারায় এসে পৌঁছেছে দলটি। রোনাল্ড কোম্যানের বরখাস্ত হওয়ার শঙ্কা প্রতি মুহূর্তেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার (২ অক্টোবর) রাতে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে হবে বার্সাকে।

লা লিগার ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে কোম্যানের পাশে দাঁড়িয়েছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। জানিয়েছেন, তার প্রতি সবসময় সম্মান আছে। তবে বার্সেলোনার পরিস্থিতি নিয়ে কোনো ভাবনা নেই বলে জানালেন সিমিওনে।

তিনি বলেন, আমি কেবল অ্যাটলেটিকোর দিকেই নজর দিতে পারি। এটার ব্যাপারেই আগ্রহী। আমরা দেখবো ম্যাচে কী হয়। তাদের আলবা, ডেস্ট, পিকে, পেদ্রি, আনসুর মতো দারুণ খেলোয়াড় আছে স্কোয়াডে। তারা দারুণ ফুটবলার। তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে।

কোম্যান আরও বলেন, আমি গুজব পড়ি না। কোম্যান দারুণ দৃঢ়তা দেখিয়েছে। আমি তাকে শুভ কামনা জানাই। আমরা সবাই নিজেদের পরিস্থিতি নিয়ে চিন্তিত। আমি জানি সে অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। আমাদের সব কোচেরই তার প্রতি সম্মান আছে, আমার সবসময় থাকবে।

বার্সেলোনার স্কোয়াড দারুণ বলেই মনে করেন সিমিওনে, আমরা সবসময় খেলোয়াড়দের সক্ষমতা নিয়ে চিন্তা করি। বার্সেলোনার দারুণ স্কোয়াড ও কোচিং স্টাফ আছে। এটা খুব দারুণ একটা ম্যাচ হবে আর আমরা সেদিকেই তাকিয়ে আছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা