খেলা

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদির ভিন্ন ভাবনা

ক্রীড়া ডেস্ক: ভারত–পাকিস্তান লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। দু’দেশ ছাড়াও এ উত্তেজনা সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ে বিশ্বব্যাপী। একমাত্র বিশ্বকাপ ছাড়া এরা একে অপরের মুখোমুখি হয় না। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই এ অবস্থা। একমাত্র আইসিসির টুর্নামেন্টেই দেখা যায় ভারত–পাকিস্তান ম্যাচ।

ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিলো দুই দলের। সংযুক্ত আরব আমিরাতে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আবার দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের এ ম্যাচ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে নানা রকমের আলোচনা। ক্রিকেট বিশ্ব মেতেছে এই ম্যাচ কেমন উত্তেজনা ছড়াবে, তা নিয়ে। শুরু হয়ে গেছে ম্যাচটির সম্ভাব্য ফল নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণীও। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, এসব নিয়ে আলোচনায় মেতেছেন দুই দলের সাবেক ক্রিকেটাররাও।

কদিন আগে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে একতরফাভাবে ভারতকেই এগিয়ে রাখার কথা বলেছেন। ভারত–পাকিস্তান ম্যাচে কে জিতবে, এটা নিয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক তারকা শহীদ আফ্রিদি।

ভারত–পাকিস্তান অনেক স্মরণীয় লড়াইয়ের অংশ ছিলেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অতীতের সেই অভিজ্ঞতা থেকে আসন্ন ম্যাচ নিয়ে শুরুতেই বলেছেন, দেখুন, ভারত–পাকিস্তান ম্যাচ সব সময়ই দুই দলের খেলোয়াড়দের জন্যই বিশাল চাপের এক ম্যাচ।

এমন চাপের ম্যাচেও দুর্দান্ত কত কীর্তিই না খেলোয়াড়দের কাছ থেকে যুগে যুগে উপহার পেয়েছে বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরা। চেতন শর্মাকে মারা জাভেদ মিয়াঁদাদের সেই ছক্কা, মুলতানে বীরেন্দর শেবাগের ত্রিশতক, আকিব জাভেদের হ্যাটট্রিক, কানপুরে আফ্রিদির ঝড়, বিশ্বকাপে শচীনের সেই মারমার-কাটকাট ব্যাটিং...আরও কত কত অসাধারণ মুহূর্তই না আছে ভারত–পাকিস্তান লড়াইয়ের পরতে পরতে!

সব ধরনের ক্রিকেট মিলিয়ে ভারত–পাকিস্তান লড়াইয়ে দুই দলকে সমানে সমানই বলতে হবে। তবে মঞ্চ যখন বিশ্বকাপের, ভারত একচেটিয়া এগিয়ে। ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ১২ বার। ১২টি ম্যাচই জিতেছে ভারত। ওয়ানডে বিশ্বকাপে সাতটি, বাকি পাঁচটি টি–টোয়েন্টিতে। ১৩তম লড়াইয়ে এসে কি জয়ের মুখ দেখবে পাকিস্তান? তারা কিন্তু এবার ভাগ্য বদল করতে মরিয়া।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা সম্প্রতি বলেছেন, একটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কথা হয়েছে যে এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিতলে পিসিবিকে তারা ব্ল্যাঙ্ক চেক (টাকার অঙ্ক না বসিয়ে সই করা চেক) দেবে!

পরিস্থিতি যখন এই, কে জিতবে ২৪ অক্টোবরের সেই আগুনে লড়াই? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে ক্রিকেট বিশ্বে। আকিব জাভেদ এ লড়াইয়ে পাকিস্তানকে পিছিয়ে রাখলেও শহীদ আফ্রিদি নির্দিষ্ট করে কিছু বলেননি।

নিজের ইউটিউব চ্যানেলে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে কৌশলী পন্থাই বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, যে দল চাপটা ভালোভাবে সামলাতে পারবে, সে দলই জিতবে। এ ছাড়া সে দলেরই জয়ের সম্ভাবনা বেশি থাকবে, যে দলে ভুলের সংখ্যা কম হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা